বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বিএনপি-জামায়াত দেশকে পাকিস্থান বানাতে চায় : কৃষক লীগ সভাপতি

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেছেন, বিএনপি-জামায়াত দেশকে ব্যার্থ রাস্ট্রে পরিনত করে পাকিস্থান বানাতে চায়। কিন্তু তাদের সেই আশা কোন দিন পুরণ হবে না। বর্তমান সরকারের সহায়তায় এদেশের কৃষকরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। কৃষি বান্ধব আওয়ামী লীগ সরকার কৃষক ও কৃষিকে বাঁচিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে যাচ্ছে। বাংলাদেশ সব দিক থেকে উন্নত ও সমৃদ্ধ হবে, সেই লক্ষেই বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছে। শনিবার সন্ধায় বাগেরহাট সদর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

তিনি বলেন, এখন সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না। কৃষিপণ্য নিয়ে কাঁদতে হয় না। সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা কৃষকদের দোর গোড়ায় পৌঁঁছে দেয়ার জন্য কৃষক লীগের জন্ম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধস্ত এ দেশে কৃষকদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন। জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নে কৃষকদের জন্য সরকারি সুবিধাদি নিশ্চিত করছে তারই কন্যা শেখ প্রধানমন্ত্রী হাসিনা।

 

বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সাংস্কৃতিক সম্পাদক হালিমা রহমান, কেন্দ্রীয় নেতা মোঃ মিরুল ইসলাম, মাহফুজা সুলতানা রুবি, কৃষক লীগের বাগেরহাট জেলা সভাপতি আবুল হাসেম শিপন, সাধারণ সম্পাদক মনি মল্লিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এম এ মতিন, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মেখ মাহমুদ আলী মোহন, সাধারণ সম্পাদক মোঃ ইজাবুল মোড়লসহ অন্যরা।

 

কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সকল ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765