বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু আজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি ও গণআন্দোলন গড়ে তোলার প্রস্তুতি হিসেবে আজ বৃহস্পতিবার থেকে বিভাগীয় মহাসমাবেশ শুরু করছে বিএনপি।

বরিশাল ঈদগাহ মাঠে আজ বেলা ৩টায় মহাসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন। আগামী ২০ জুলাই শনিবার চট্টগ্রামে এবং ২৫ জুলাই খুলনায় মহাসমাবেশ হবে। এরপর রাজশাহীতে হবে সমাবেশ। সর্বশেষ ঢাকায় একটি মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

দলের নেতারা জানিয়েছেন, আজ বরিশালে মহাসমাবেশের অনুমতি নিয়ে সংশয়ে ছিলেন তারা। তবে শেষ মুহূর্তে পুলিশ অনুমতি দিয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, দলের পক্ষ থেকে বরিশালের সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশের স্থান বেলস পার্কে অনুমতি চাইলেও তা দেয়া হয়নি। টালবাহানা করা হয়েছে। নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠের আঁটোসাঁটো জায়গায় সমাবেশ করতে বলেছে পুলিশ। একটি মহাসমাবেশের জন্য এই স্থান পর্যাপ্ত নয়। এদিকে বরিশালে অনুমতি লাভের কারণে চট্টগ্রাম ও খুলনায় অনুমতি পাবেন বলে সেখানকার নেতারা আশা করছেন। এক সপ্তাহ আগে অনুমতি চেয়ে আবেদন করলেও কোনো সাড়া দিচ্ছে না প্রশাসন।

বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য জানান, তিন বিভাগে মহাসমাবেশের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর স্থানীয় বিএনপির দায়িত্বশীল প্রতিনিধি দল বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। তবে সবখানেই কালক্ষেপণ করা হচ্ছে। টালবাহানা করা হচ্ছে। ফলে পোস্টার-লিফলেট-ব্যানার-মাইকিংসহ প্রচারণার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি আমরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765