শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে ছাত্রদলের সম্মেলন পণ্ড: কাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপির ‘নেতিবাচক রাজনীতি’র কারণেই ছাত্রদলের সম্মেলন পণ্ড হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রদলের সম্মেলন পণ্ড হওয়ার একমাত্র কারণ বিএনপি ও তাদের দলের নেতিবাচক রাজনীতি।

ছাত্রদলের কাউন্সিল শনিবার হওয়া কথা ছিল। তবে আদালতের স্থগিতাদেশ থাকায় কাউন্সিল হয়নি। বিএনপি নেতাদের অভিযোগ– সরকারের কারণেই বন্ধ হয়েছে ছাত্রদলের কাউন্সিল।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা করে সম্মেলন পণ্ড করেছে। এখানে আওয়ামী লীগ বা সরকারে এখানে দোষ কী? ছাত্রদলের এই সংকটের জন্য বিএনপির নেতৃত্ব দায়ী। তাদের বিদ্বেষপ্রসূত রাজনীতি, তাদের নেতিবাচক রাজনীতি বিএনপিতে সংকট তৈরি করেছে।’

নেতৃত্বের অভাবেই বিএনপিতে কোন্দল ও সংকটের সৃষ্টি হচ্ছে– এমন মন্তব্য করে তিনি বলেন, নিজ দলের নেতাদের অপকর্মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না বিএনপি।

অন্যদিকে শেখ হাসিনার মতো সৎ সাহস ও সঠিক নেতৃত্বের কারণেই আওয়ামী লীগের কোনো নেতা অপকর্ম করে পার পায়নি বলে দাবি করেন তিনি।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের অর্জনই এদেশে বিরোধী দলের রাজনীতি করাকে সংকটপূর্ণ করে তুলেছে বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এতে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765