শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বিএনপিকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না – বাগেরহাট বিএনপি

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত বিএনপিকে এই দেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। সরকার যতই নির্যাতন করুক, বিএনপিকে মানুষ কখনই ভুলে যাবে না। সঠিক নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হবে। শনিবার বিকালে বাগেরহাট জেলা বিএনপির আয়োজনে শহরের বিএমএ ভবন মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দ একথা বলেন।

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম, শেখ কামরুল ইসলাম গোরা, ব্যরিষ্টার শেখ মো. জাকির হোসেন, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শেখ আব্দুল আলিম খোকন, এ্যাডভোকেট ফারহানা জাহান নীপা, মিজানুর রহমান,খান মতিয়ার রহমান, মোল্লা ইসাক আলী, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশিদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি তরফদার নেওয়াজ মো. গোলাম রসুল, জেলা তাঁতী দলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক শিকদার ফরিদুল ইসলাম, চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আহসান হাবীব ঠান্ডা, জেলা যুবদলের সাধারন সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন প্রমুখ।

পরে দলীয় চেয়ারপাসন খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিতহ য়।
এর আগে নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765