শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাসে পেট্রলবোমা: পলাতক আসামিদের সম্পত্তি ক্রোক আদেশ ২২ সেপ্টেম্বর

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০১৯
মামলার অন্যতম আসামি খালেদা জিয়া জামিনে আছেন (ফাইল ছবি)।

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোর বিশেষ ক্ষমতা আইনের মামলায় পলাতক আসামিদের মালামাল ক্রোক আদেশ জারির পরবর্তী তারিখ আগামী ২২ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবর বুধবার দুপুরে এ আদেশ দেন।

এ মামলার অন্যতম আসামি বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতলে চিকিৎসাধীন থাকায় তিনি হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবীগণ সময় প্রার্থনা করলে আদালত বেগম খালেদা জিয়াসহ সময় প্রার্থনাকারী সকল আসামিদের সময় মঞ্জুর করেন। পলাতক আসামিদের মালামাল ক্রোক আদেশ জারির জন্য আগামী ২২ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ কয়েকজন আইনজীবী। খালেদা জিয়া এ মামলায় জামিনে আছেন।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রোল বোমা ছুড়ে ৮ যাত্রী হত্যা ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই ইব্রাহীম বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়াসহ বিএনপির ঊর্ধ্বতন কয়েকেজন নেতাসহ ৫৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। পরবর্তীতে মামলার অন্যতম আসামি বিএনপির কেন্দ্রীয় নেতা এমকে আনোয়ারের মৃত্যু হলে তাকে বাদ দিয়ে ৭৭ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765