রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময়




বাজেট নিয়ে বাগেরহাটের ব্যবসায়ী ও চেম্বার নেতাদের মিশ্র প্রতিক্রিয়া

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৫ জুন, ২০১৯

আগামী ২০১৯-২০ অর্থবছরের ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষনা পর বাগেরহাটে ব্যবসায়ী ও চেম্বার নেতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রস্তাবিত বাজেটের বৃহৎ আকার ও উন্নয়ন পরিকল্পনাকে এক পক্ষ স্বাগত জানালেও অপর পক্ষ তা বাস্তবায়নে শঙ্কা প্রকাশ করেছেন। তবে সব ছাপিয়ে ২০১৯-২০ প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন জেলার উচ্চপদস্থ রাজনৈতিক নেতারা।
বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেন লিটন বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়নমুখী, গণমুখী ও ব্যবসাবান্ধব বলে মনে করে সাধুবাদ জানিয়ে বলেন, প্রস্তাবিত বাজেট দেশের সুষম উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। এ বাজেটে উন্নয়ন , যোগাযোগ ও মানবসম্পদ , জনশৃংখলা ও নিরাপত্তা , স্বাস্থ্য , শিক্ষ ও প্রযুক্তি , পরিবহন ও যোগাযোগ , প্রতিরক্ষা , কৃষি , বিদ্যুৎ ও জ্বালানি খাতে অধিক বরাদ্দ, রফতানিতে গার্মেন্টস পণ্যের ওপর ১ শতাংশ ও কৃষি পণ্যের ওপর ২০ শতাংশ প্রণোদনা, ১০ শতাংশ হারে কর দিয়ে অর্থনৈতিক অঞ্চল, আবাসন খাত ও হাইটেক পার্কে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ১০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল, ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার উদ্যোগ, চিকিৎসা সরঞ্জাম ও ক্যান্সারের ওষুধের দাম কমনোতে এ বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে, দারিদ্র্য বিমোচন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি। এছাড়া মোংলা বন্দও আরো গতিশীল হবে ব্যাবসা বানিজ্যের নতুন নতুন সুযোগ তৈরি হবে যা দেশের অর্থনীতিকে আরো শক্তি শালী করবে ।

তবে এবারের বাজেটে যেভাবে,নতুন ভ্যাট আইনে ২.৫ভাগ,৭.৫ভাগ,১০ভাগ ও ১৫ভাগ বিভিন্ন স্তরে ভ্যাট নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ী সমাজ একেবারেই প্রস্তুত নয় বলে মনে করছেন বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিয়াকত হোসেন লিটনসহ চেম্বার ও ব্যবসায়ী নেতারা তারা বলছেন, এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডেরও প্রস্তুতি নেই। তাই ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা ও ব্যক্তিগত করের ওপর সারচার্জের হার নূন্যতম ৫ কোটি টাকা পর্যন্ত শূন্য করার সুপারিশ করে, বিষয়গুলো বিশেষ বিবেচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানান বাগেরহাটের ব্যবসায়ী ও চেম্বার পরিচালনা পরিষদ।

এ বিষয়ে বাগেরহাট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার ২০১৯-২০ অর্থবছরের বাজেট জন কল্যান মূখি,সামাজিক নিরাপত্তা খাতকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। যা প্রান্তিক মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় । উন্নয়নমুখী এ বাজেট দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তবে, প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী, লুটপাট ও গণবিরোধী বাজেট আখ্যা দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালাম। তিনি বলেন, এ বাজেট দরিদ্রকে আরও দরিদ্র ও ধনীকে আরও ধনী করবে। এতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, সাধারণ মানুষের সঞ্চয়ের হার ও ক্রয়ক্ষমতা কমে আসবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765