শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাঘাইছড়িতে গুলিতে এমএন লারমা গ্রুপের ২ কর্মী নিহত

রাঙামাটি প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের দুই কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কজোইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- রিপেন চাকমা (২৫) ও বর্ষন চাকমা (২৪) ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কজোইছড়ি গ্রামে এমএন লারমা গ্রুপের দুই কর্মী রিপেন ও বর্ষন অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা অতর্কিতে গুলি করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করতে গেছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুর জানান, ঘটনাটি শুনেছি। খবর পেয়ে বুধবার সকালে লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765