শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মিলন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।

শনিবার (১৫ ফেরুয়ারি) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনয়নের সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়।

এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছিলেন ১১ জন। তারা হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, বিগত বাগেরহাট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোশারফ হোসেন, সাবেক সংসদ সদস্য ডা: মোজাম্মেল হোসেনের পুত্রবধু ইসমত আরা শিরিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, মালেশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি এমআর জামিল হোসাইন, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি অধ্যাপক আব্দুর রহিম খান, অ্যাড. প্রবীর রঞ্জন হালদার, মিজানুর রহমান জনি, এস এম মনিরুল ইসলাম ও এস এম রাজু।

শনিবার সন্ধায় তাদের সকলের সাক্ষাতকার গণভবনে গ্রহন করা হয়। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিল কে দলীয় মনোনয়ন দেয়া হয়।

১০জানুয়ারি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। গত ৬ ফেরুয়ারি নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২১ মার্চ এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন পাওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যা অ্যাড. আমিরুল আলম মিলন বলেন, সারা জীবন মানুষের ভালবাসা নিয়ে রাজনীতি করেছি। মানুষের ভালবাসাই আমার সম্বল। আগামী নির্বাচনে জনগন বিপুল ভোটের ব্যবধানে এই আসনের জনগন নৌকাকে বিজয়ী করবে বলে তিনি আশা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765