শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাট হবে সারা দেশের রোল মডেল – শেখ তন্ময় এমপি

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৮ জুন, ২০১৯

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ তন্ময় বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের এমনিতেই দেশের উন্নয়ন হয়। তাই আমি বাগেরহাটের উন্নয়নের জন্য এখানে আসিনি। বাগেরহাট-২ আসন ( সদর-কচুয়া) হবে সারা দেশের রোল মডেল। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানের উন্নয়ন দেখতে আসবে। শনিবার বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রণীন নেতাদের মূল্যায়ন করতে হবে। তাদের অনেক ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগের এমন অবস্থায় এসেছে। আর আমাদের প্রত্যকের দায়িত্ব হচ্ছে মুরুব্বিদের সম্মান করা।


কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজরা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, সাবেক সংসদ সদস্য মীর সাখাওয়াত আলী দারুর স্ত্রী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুচি, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবুবকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, অধ্যক্ষ মো.সাইফুল ইসলাম, শ্রমিকলীগ সভাপতি খান সহিদুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন, তাঁতীলীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর, যুব মহিলালীগের সভাপতি তানিয়া আক্তার প্রমুখ।

ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
এরআগে সংসদ সদস্য শেখ তন্ময় কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও এলাকাবাসির খোজ খবর নেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765