শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




বাগেরহাট সরকারী পিসি কলেজে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

বাগেরহাট সরকারী পিসি কলেজের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পণের পর একটি র‌্যালী বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন হলরুমের সামনে গিয়ে শেষ হয়।

পরে কলেজের হলরুমে আলোচনা সভায় দিবস উদ্যাপন কমিটির আহব্বায়ক প্রফেসর নীতিশ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সাখিলুর রহমান।

ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাইফুর রহমান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শিক্ষক কর্মকর্তা পরিষদের সম্পাদক মো:শাহ আলম ফরাজী, উপধ্যাক্ষ প্রফেসর সেখ মোস্তাহিদুল আলম, ছাত্র সংসদের ভি.পি. ইয়াছির আরাফাত নোমানসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বক্তারা, ১৫ আগস্টে নিহত সকল শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করে বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু । বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।
পরে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765