রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময়




বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয়

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয়

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে নীহার-বাকী পরিষদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধা ৫টা পর্যন্ত বাগেরহাট প্রেস ক্লাব ভবনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নীহার রঞ্জন সাহা (বিটিভি) ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী বাবুল সরদার ( জনকন্ঠ) পেয়েছেন ১৬ ভোট।

 

সহ-সভাপতি পদে ইসরাত জাহান ( ডিবিসি নিউজ) ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী নিয়ামুল হাদী রানা (আমাদের সময়) পেয়েছেন ১৯ ভোট। সাধারন সম্পাদক পদে আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, (ভোরের কাগজ) ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী মীর জায়েসী আশরাফি জেমস ( দৈনিক কল্যান) পেয়েছেন ১৬ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন (রাজপথের দাবী) ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী লিটন সরকার (দেশের কন্ঠ) পেয়েছেন ১৬ ভোট। অর্থ সম্পাদক মোল্লা পদে মাসুদুল হক (বাংলাভিশন) ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী খন্দকার আকমল উদ্দীন (বেতার) পেয়েছেন ১৬ ভোট। দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে এস এম সামছুর রহমান ( আরটিভি) ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী আজাদুল হক (সংবাদ) পেয়েছেন ১৮ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজ (ভোরের আকাশ) ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী অরিন্দম দেবনাথ ( গ্রামের কাগজ ) পেয়েছেন ১৪ ভোট।

নির্বাহী সদস্যের ৬টি পদে আহসানুল করিম (বাংলাদেশ প্রতিদিন), মো. দেলোয়ার হোসেন(সমকাল, পূর্বাঞ্চল), তরফদার রবিউল ইসলাম (এনটিভি,নয়াদিগন্ত), ফকির হাসান আলী(আমাদের অর্থনীতি), এস এস সোহান ( আজকের পত্রিকা,সময়ের খবর), আল আমিন খান সুমন (আজকালের খবর) নির্বাচিত হয়েছে।

এর আগে তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক (স্পন্দন) বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। যমুনা টিভির বাগেরহাট প্রতিনিধি ইয়ামিন আলী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765