বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাট প্রেসক্লাবে মেহেদী হাসান প্রিন্সের পক্ষ থেকে কম্পিউটার প্রদান

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রেসক্লাবের আইটি রুমে সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্সের পক্ষ থেকে একটি কম্পিউটার প্রদান করা হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি)  বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে প্রেসক্লাব নেতৃবৃ‌ন্দের হা‌তে দু‌টি ক‌ম্পিউটার তু‌লে দেন, বা‌গেরহাট-২ আস‌নের সা‌বেক এম‌পি এমএএইচ সে‌লি‌মের বড় ছে‌লে ও সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স।

 

এসময় বা‌গেরহাট প্রেসক্লা‌বের সভাপ‌তি শেখ আবু সাঈদ শুনুর সভাপ‌তি‌ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বা‌গেরহাট পৌরসভার সা‌বেক কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল, বিএন‌পি নেতা মীনা মারুফুজ্জামান র‌নি, প্রেসক্লা‌বের সহসভাপ‌তি এস এম রাজ, সাধারন সম্পাদক এম হেদা‌য়েত হো‌সেন লিটন, প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি মো: কামরুজ্জামান, আহাদ উদ্দীন হায়দার, সা‌বেক সাধারন সম্পাদক আলী আকবর টুটুল, সহ-সম্পাদক ইয়া‌মিন আলি, অর্থসম্পাদক আমিরুল হক বাবু, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুত্তি সম্পাদক এস এস সোহান, ক্রীড়া সম্পাদক আরফুর রহমানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম। প্রেসক্লাবের আইটি রুমে নতুন কম্পিউটার সংযোজন সাংবাদিকদের পেশাগত কাজে আরও গতিশীলতা আনবে।

এ সময় বক্তারা সাংবাদিকদের কল্যাণে এমন উদ্যোগ নেওয়ায় মেহেদী হাসান প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অনুষ্ঠান শেষে প্রেসক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কম্পিউটারটি গ্রহণ করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765