শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাট এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আবুবক্কর, সম্পাদক রব

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯
বাগেরহাট এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি খান আবু বক্কর, সম্পাদক আব্দুর রব সরদার

বাগেরহাট এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের দশানী এলাকায় ঠিকাদার কল্যাণ সমিতির নিজ¯^ ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রমিকনেতা ও ঠিকাদার খান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও ঠিকাদার সরদার আনছার উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব সরদার।

সম্মেলনে বক্তারা বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ের ঠিকাদাররা সহযোগিতা করে থাকে। তারা সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ি গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাটসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ডে এলজিইডি’র ঠিকাদাররা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। ঠিকাদারদের কল্যাণের জন্য এই সংগঠন গড়ে তোলা হয়েছে। এই কল্যাণ সমিতি’র ঐক্য ধরে রাখতে ঠিকাদারদের একযোগে কাজ করতে হবে। সবাই যাতে মিলেমিশে সরকারের উন্নয়ন সহযোগি হতে পারি সেজন্য সরকারের বেঁধে দেয়া দিক নির্দেশনা মেনে চলতে সমিতির সদস্যদের প্রতি আহবান জানান বক্তারা।
সম্মেলনে বক্তব্য দেন ঠিকাদার মো. হাবিবুর রহমান, সরদার শুকুর আহমেদ, গোলাম মোস্তফা মধু, ও ঝুমুর প্রমূখ।
পরে বাগেরহাট এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে ঠিকাদার সমাজসেবক খান আবু বক্কর সিদ্দিককে সভাপতি এবং সমাজসেবক আব্দুর রব সরদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765