রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ




বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২২ মার্চ, ২০২৬

বাগেরহাটের সন্তান যারা দে‌শে বিভিন্ন স্থা‌নে বিসিএস কর্মকর্তা হি‌সে‌বে কর্মরত র‌য়ে‌ছেন তা‌দের সংগঠন বাগেরহাট অফিসার্স ফোরাম (বিওএফ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। রবিবার (২২ মার্চ) সকালে খানজাহান আলী মাজার সংলগ্ন পর্যটন মোটেলে এ আয়োজন করা হয়।

সংগঠ‌নের সভাপ‌তি সা‌বেক স‌চিব ড. মোঃ ফরিদুল ইসলাম দে‌শের বাইরে থাকায় ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য দেন, সংগঠনের  প্রধান উপদেষ্টা সাবেক সচিব মোহাম্মদ মসিউর রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক বিআরটিএ‘র পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ জাকির হোসেন, কোষাধ্যক্ষ, রাজউকের সদস্য (যুগ্মসচিব) এরাদুল হক, দপ্তর সম্পাদক হেদায়েত আলী শেখ, সাবেক রাষ্ট্রদূত ও সচিব শেখ সেকেন্দার আলী, সাবেক জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ার ইসলাম মল্লিক, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মেজর (অব.) মোঃ মনিরুজ্জামান, বাগেরহাটের দুদকের পিপি অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল, যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সুজন মোল্লা, কচুয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার প্রমুখ।

ঈদ পুনর্মিলনীটি পরিণত হয় দেশের বিভিন্ন স্থানে কর্মরত বিসিএস কর্মকর্তাদের এক আবেগঘন মিলনমেলায়। কর্মব্যস্ততার কারণে দীর্ঘদিন পর একত্রিত হয়ে তারা শৈশব-কৈশোরের স্মৃতি রোমন্থন করেন এবং পারস্পরিক খোঁজখবর নেন।

বক্তারা বলেন, বাগেরহাটের সন্তান হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করলেও নিজ জেলার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা সবসময় অটুট। এ ধরনের আয়োজন সেই বন্ধনকে আরও দৃঢ় করে এবং জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা যোগায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ক্যাডারের কর্মরত ও অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তা, প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং ফোরামের সদস্যরা।

ভাচ্যুয়ালী যুক্ত হয়ে সংগঠনের সভাপতি ড. মোঃ ফরিদুল ইসলাম বলেন, বাগেরহাটে জন্মগ্রহণের ঋণ উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সম্মিলিতভাবে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা সচিব (অব.) মোহাম্মদ মসিউর রহমান  তাঁর বক্তব্যে দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বাগেরহাটসহ সমগ্র বাংলাদেশের উন্নয়নে নতুন সরকারের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলার খালসমূহ পুনঃখনন, স্লুইসগেটসমূহ সংস্কার, টেকসই বাঁধ নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন এবং সর্বত্র সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সাধারন সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বলেন, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা, দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানে ফোরাম সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি সুন্দরবন, খানজাহান আলীর মাজার এবং ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় ফোরামের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁদের বক্তব্যে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, বাগেরহাট জেলার টেকসই উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765