বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে ৭ দিনের লকডাউন ঘোষনা (ভিডিও)

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৩ জুন, ২০২১

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাগেরহাটে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ৩০ জুন মধ্যরাত পর্যন্ত চলবে। বুধবার বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান এ ঘোষণা দেন।

 

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান জানান, করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ৩০ জুন মধ্য রাত পর্যন্ত কার্যকর থাকবে। লকডাউনের ফলে বাগেরহাটে গণ পরিবহন বন্ধ থাকবে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় লোকজনের চলাচল বন্ধ থাকবে। তবে কৃষি পন্য পরিবহন ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা এর আওতামুক্ত থাকবে। লকডাউনের বিষয়ে করা হবে। লকডাউন না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

এদিকে বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় শনাক্তের হার দাড়িয়েছে ৪৪ শতাংশে। এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ২ হাজার ৭৫২ জনে। মারা গেছে ৭৩ জন। বুধবার (২৩ জুন) সকালে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।

ভিডিও দেখুন

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765