বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারী গ্রেপ্তার (ভিডিও)

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

বাগেরহাটের সুন্দরবন থেকে শিকার করে আনা ১৯টি হরিণের চামড়াসহ দুই চোরা শিকারী ও পাচারকারীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত রাত পোনে ২টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার বাস ষ্ট্যান্ডের কাছ থেকে সুন্দরবনের চোরা শিকারী ও বন্যপ্রানী পাচারকারী চক্রের দুই সদস্য মো. ইলিয়াস হাওলাদার ( ৩৫) ও মো. মনিরুল ইসলাম শেখকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত মনিরের শরণখোলা উপজেলার বাস ষ্ট্যান্ডের এলাকার বাসা থেকে দুটি ব্যাগে রাখা ১৯টি হরিণের চামড়া উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত ক সুন্দরবনের চোরা শিকারী ও বন্যপ্রানী পাচারকারী মো. ইলিয়াস হাওলাদার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মো. মতিন হাওলাদারের ছেলে ও মো. মনিরুল ইসলাম শেখ শরণখোলা উপজেলার বাস ষ্ট্যান্ডের এলাকায় বর্তমানে বসবাস করলেও সে বাগেরহাট সদরের ভদ্রপাড়া গ্রামের মো. মোশারেফ শেখের ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় দুপুরে তার অফিসে প্রেস ব্রিফিংএ জানান, পুলিশের বর্তমান আইজিপি’র নির্দেশে বাগেরহাট পুলিশ সার্বক্ষনিক ভাবে সুন্দরবনের চোরা শিকারী ও বন্যপ্রানী পাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাট ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেনের নের্তৃত্বে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তারকৃত মনিরের বাসার সামনে গেলে মনির ও ইলিয়াস পালিয়ে যাবার চেষ্টা করে। এসময়ে তাদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে মনির বার বাসার দোতালা ঘরের কাঠের পাটাতনের উপর হতে দুটি ব্যাগে রাখা ১৯টি হরিণের চামড়া উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুন্দরবনের চোরা শিকারী ও বন্যপ্রানী পাচারকারী চক্রের দুই সদস্য স্বীকার করেছে তারা সুন্দরবন থেকে হরিণ শিকার করে এসব চামড়া পাচারের উদ্যেশে মজুদ করেছিল। গ্রেপ্তারকৃতদের নামে মামলার প্রস্তুতি চলছে বলে প্রেস ব্রিফিংএ জানান বাগেরহাটের পুলিশ সুপার।

ভিডিও

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765