সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




বাগেরহাটে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কর্মবিরতি

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২

নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের গ্রেপ্তার, মামলা ও হয়রানির প্রতিবাদে সারা দেশের মত বাগেরহাটে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কর্মবিরতি পালিত হয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নির্দেশনা অনুযায়ী রবিবার বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ক্লাস বর্জন, হোমিপ্যাথিক চিকিৎসকদের চেম্বার ও ফার্মেসী বন্ধ রাখা হয়েছে।

এউপলক্ষে রোববার সকালে বাগেরহাট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সেমিনার কক্ষে কলেজের অধ্যক্ষ ডা: মো: একরাম আলীর সভাপতিত্বে মতবিনিময় ও প্রতিবাদ সভায়অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ডাঃ মোঃ ফরিদ উদ্দীন, ডাঃ খন্দকার আ: সালাম, ডা: দিলিপ কুমার রায়, ডা: নাজমুল হক, ডা: মো: আক্তারুজ্জামান, ডা; রবিউল ইসলাম প্রমুখ। এসে জেলার বিভন্ন হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলো থেকে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা নিয়ে সারা দেশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। গ্রামের গরিব রোগীরা সল্প মূল্যে এসব হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন। যুগ যুগ ধরে এই সেবা চরে আসছে।

চলমান এই জাতীয় সংকট নিরসনে সরকার ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সহযোগিতা কামনা করে সকল হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765