বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

বাগেরহাটে শিক্ষার্থীদের সঞ্চয়মুখী করতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সহযোগীতায় ও তফসিলী ব্যাংকগুলোর আয়োজনে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটরিয়মের সামনে এসে শেষ হয়। প্রথমে জাতীয় পতাকা এবং বেলুন উড়িয়ে স্কুল ব্যাংকিং কনফারেন্সর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

পরে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যাবস্থাপক শচীন্দ্র নাথ সমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মো: মোশারেফ হোসেন খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, খুলনা বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (এসএমই) মো: আমজাদ হোসেন খান, রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (মার্কেটিং) মোঃ আহসান উল্লাহ, খুলনা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মতিলাল ফকির, স্ট্যান্ডার্ড ব্যাংকের রিজিওনাল ম্যানেজার হায়দার নুরুন্নাহার, রুপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম, সহকারী কমিশনার মোহাম্মাদ শাহজাহান, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা অসীম কুমারদাস প্রমূখ ।

বক্তারা বলেন দেশকে আর্থিক ভাবে শক্তি শালী করতে হলে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে সঞ্চয়ের মনোভাব সৃষ্টি করতে হবে।
কনফারেন্সে বাগেরহাটের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

ভিডিও দেখুন

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765