শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় উত্তম বসু (৩২) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার রাত সাড়ে আটটার দিকে ফকিরহাট উপজেলা সদরের আট্টাকী কুন্ডুপাড়ার বাড়িতে পায়ে হেঁটে ফেরার পথে সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে।
নিহত উত্তম বসু ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী কুন্ডুপাড়া গ্রামের প্রয়াত অনিল বসুর ছেলে। ফকিরহাট উপজেলা সদরের কাঁঠালতলা বেইলী ব্রিজের কাছে তার সার, কীটনাশক ও মাছের খাবারের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

এ ঘটনায় রাত দশটায় বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যবসায়ী উত্তম বসুর উপর হামলাকারী সন্ত্রাসীদের পুলিশ এখনো আটক করতে পারেনি। কি কারণে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ফকিরহাট উপজেলা হাসপাতালের চিকিৎসক অরিজুল ইসলাম জানান, রাত পৌনে নয়টার দিকে উত্তম বসু নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসে। আনার পথেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার পিঠে গুলি লাগার ছিদ্র রয়েছে এবং মুখ দিয়ে রক্ত পড়ছিল।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় সার ও কীটনাশক ব্যবসায়ি উত্তম বসু প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পায়ে হেঁটে আট্টাকী কুন্ডুপাড়ার বাড়িতে ফিরছিলেন। পথেমধ্যে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যার কারণ উদঘাটন ও হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765