শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে ষাটগম্বুজ ইউনিয়নে যুব ও নারী বান্ধব বাজেট ঘোষনা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২০

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে যুব ও নারী বান্ধব বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার বিকালে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং দাতা সংস্থা একশন এইড এর সহযোগীতায় ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে জনঅংশগ্রহণ, অংশিদারিত্ব, সু-শাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষে যুব নারী-পুরুষসহ জনসাধারনের উপস্থিততে এ বাজেট ঘোষনা করা হয়। সভায় বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু আগামী ২০২০-২১ অর্থ বছরের জন্য দুই কোটি ৬২ লাখ ৪০ হাজার ৮শ ১৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন।

বাজেটে যুব নারী ও পুরুষদের উন্নয়নে অর্থ বরাদ্ধ রাখা হয়। এর আগে ষাটগম্বুজ ইউনিয়নের যুব নারী ও পুরুষ তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বাজেট সে বিষয়ে বরাদ্ধ রেখে চেয়ারম্যান শেখ আক্তরুজ্জামান বাচ্চু সেগুলো সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে অতিথি হিসাবে হিসাবে উপস্থিত ছিলেন, বাঁধন এফোরআই প্রজেক্টের পিসি খন্দোকার মুশফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সচিব শেখ শওকাত আলীসহ ইউপি সদস্য এবং ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যন শেখ আক্তারুজ্জামান বাচ্চু আগামী অর্থ বছরের অগ্রাধিকার ভিত্তিতে যে সকল উন্নয়ন মূলক প্রকল্প বাস্তাবায়ন করা হবে সে বিষয়ে আলোচনা করে নিজস্ব রাজস্ব আদায় বৃদ্ধিকরনের তাগিদ দেন। পাশাপাশি তিনি বাল্যবিবাহ বন্ধ ও মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে রক্ষা করার অঙ্গিকারের মধ্য দিয়ে তিনি বাজেট সভার সমাপ্ত ঘোষনা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765