শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বাগেরহাটে শিক্ষকের ঘুষিতে শিক্ষার্থী অসুস্থ : দুই সদস্যের তদন্ত কমিটি

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

বাগেরহাটে শিক্ষকের ঘুষিতে পঞ্চম শ্রেণীর ছাত্রী মীম খাতুন (১০) অসুস্থ হওয়ার ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস এই তদন্ত কমিটি গঠন করেন। আগামী তিন কার্য দিবসের ভিতর এই কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাকিন বিল্লাহ ও বিকাশ চন্দ্র দাস। রোববার সকালে বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোন শিক্ষার্থীকে শারীরিক বা মানুষিক আঘাত প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

ওই শিক্ষার্থীর বাবার অভিযোগ, গত মঙ্গলবার (১১ ফেব্রæয়ারী) তার মেয়ে বিদ্যালয়ে গিয়ে পড়া না পারায় মাঝিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামছুল হাদি তার বুকে সজোরে ঘুষি মারে। এদিন রাতে সে অসুস্থ হয়ে বমি করতে থাকে। এসময় মীম শিক্ষকের ঘুষি মারার বিষয়টি অভিভাবকদের জানায়। পরে তাকে বাগেরহাট শহরের একজন চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেয়া হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারী) আবার অসুস্থ হয়ে বমি করতে লাগলে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। গত ৫ দিনে দুই দফায় চিকিৎসা নিয়েও তার বমি বন্দ হয়নি। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মীমের পিতা শেখ ওলিয়ার রহমান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765