শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বাগেরহাটে লাইটার জাহাজ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

বাগেরহাটের ভৈরব নদীতে এম ভি প্রগতি গ্রিনলাইন-১ পন্যবাহী লাইটার জাহাজের লস্কর রকিবুল ইসলাম লিমন (২৫) নামের এক নৌযান শ্রমিক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকালে সে বাগেরহাট শহরের মুনিগঞ্জে এলাকায় এম ভি প্রগতি গ্রিনলাইন- ১ নামক জাহাজে থাকা পালিত কবুতার ধরতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায়। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের দুইটি দল উদ্ধার অভিযান শুরু করেছে। সে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার লাক্ষীপুর গ্রামের কোরবান শেখের ছেলে।

লাইটার জাহাজের মাস্টার শিমুল জানান, জাহাজে থাকা পোষা একটি কবুতর নদীতে পড়ে গেলে লিমন নদীতে কবুতরটিকে তুলতে নামে। এসময় প্রচন্ড স্রোতে সে নদীতে ভেসে যায়। স্থানীয় ট্রলারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা করলেও লিমনের কাছে পৌছানোর আগে সে ডুবে যায়।
এম ভি প্রগতি গ্রিনলাইন-১ পন্যবাহী লাইটার জাহাজটি গত ১৬ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে রওনা দিয়ে বোঝাই করে ১৯ মার্চ বাগেরহাটে এসে পৌছায়। এখানে গম খালাসের পরে জাহাজটির ফিরে যাওয়ার কথা ছিলো।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, কবুতর তুলতে নেমে লিমন নামের এক নৌযান শ্রমিক নদীতে ডুবে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ নৌযান শ্রমিকের সন্ধ্যানে উদ্ধার অভিযান চালাচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765