শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বাগেরহাটে রবীন্দ্র,নজরুল ও শহিদুল্লাহের জন্মজয়ন্তী উদযাপন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০১৯
পুরস্কার প্রদান করছেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো: জহিরুল ইসলাম

বাগেরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ^কবি রবীন্দ্র নাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। বুধবার (১৯ জুন) সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর উদ্যোগে রবীন্দ্র ও নজরুল সংগীত, নৃত্য ও আবৃতি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিকেলে শিশু একাডেমী মিলানায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জহিরুলইসলাম।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যন এ্যাড. পারভীন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ মুখার্জী রবিন্দ্র নাথ, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক শেখ আজমল হোসেন, ডাঃ রিয়াজুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলাম এবং রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহর জীবনী পাঠ করে আমাদের শিক্ষা নিতে হবে। প্রকৃত মানুষ হিসেবে শিশুদের গড়ে তুলতে মনীষীদের জীবনী পাঠ করাতে হবে।

নতুন বার্তা ২৪/ ইডি

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765