শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে যুব স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

স্বাস্থ্য সেবায় যুবদের অধিকার নিশ্চিত করতে বাগেরহাটে দিনব্যাপি যুব স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও একশনএইড বাংলাদেশের সহযোগীতায় শহরের শালতলা এলাকায় আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় স্বাস্থ্য সেবা নিয়ে কুইজ, আবৃত্তি, রচনা প্রতিযোগীতা ও যুব স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন নাটক প্রদর্শন করা হয়। বাঁধনের এফোরআই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলামের পরিচালনায় সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু। পরে বাগেরহাট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা ও অতিথিবৃন্দ মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টাল পরিদর্শন করেন।

বিকাল ৩টার মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সির্ভিল সার্জন জি,কে,এম শামসুজ্জামান। বাঁধনের নির্বাহী পরিচালক এসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, মেডিকেল অফিসার প্রদীপ কুমার বকশী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবা আইরিন। পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765