রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময়




বাগেরহাটে যদুনাথ স্কুল এন্ড কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
যদুনাথ স্কুল এন্ড কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

বাগেরহাটে যদুনাথ স্কুল এন্ড কলেজের শততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু হয়েছে। বুধবার সকালে কলেজের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সভাপতি পৌর কাউন্সিলর খান আবুবকর সিদ্দীক, কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, শিক্ষানুরাগী তুষার কান্তি দাস প্রমুখ।

 

বক্তরা বলেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়।

যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল বলেন, ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের শততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। উৎসবমূখর পরিবেশে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765