শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে মাথাগোজার ঠাই পেল ৬০টি ভূমিহীন পরিবার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

বাগেরহাট সদর উপজেলার অসহায় অতিদরিদ্র ভূমিহীন ৬০টি পরিবার মাথা গোজার ঠাই পেয়েছে। ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম-২য় প্রকল্পের আওতায় ৯০ লক্ষাধিক টাকা ব্যায়ে এই ঘরগুলি নির্মান করা হয়েছে। দুপুরে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার চাপাতলা এলাকায় নির্মিত এই গুচ্ছগ্রামের উদ্বোধন করেন।

এসময় বাগেরহাটে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কামরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের একান্ত সহকারী আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সরকারী ঘর পাওয়া উপকারভোগীরা বলেন, আমাদের জায়গা ছিল না। ঘর করার মত কোন আর্থিক অবস্থাও ছিল না। এখন সরকারের কাছ থেকে ঘর পেয়ে আমরা খুব আনন্দিত।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765