শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে মহিলা শ্রমিক লীগের আঞ্চলিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
বাগেরহাটে মহিলা শ্রমিক লীগের আঞ্চলিক কর্মী সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট-৪ আসনের এমপি ডাঃ মোজাম্মেল হোসেন( পাশে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ)

বাগেরহাটে মহিলা মহিলা শ্রমিক লীগের আঞ্চলিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দক্ষিনাঞ্চলের ৪ জেলা খুলনা,বাগেরহাট,সাতক্ষীরা ও পিরোজপুর জেলার সমন্বয়ে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি বীর মক্তিযোদ্ধা রওশন জাহান সাথী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক শামসুর নাহার ভুইয়া এমপি।

মহিলা শ্রমিক লীগ বাগেরহাট জেলা শাখার সভাপতি আবেদা সুলতানার সভাপতিত্বে ও মহিলা শ্রমিক লীগ খুলনা জেলা শাখার সভাপতি মনিরা সুলতানার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারন সম্পাদক খান আবুবক্কর সিদ্দিক, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের কার্যকরি সভাপতি সুরাইয়া আক্তার, ত্রান ও পূর্নবাসন সম্পাদক প্রমিলা পোদ্দার, মহিলা শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা আহবায়ক শিউলি আক্তার, মহিলা শ্রমিক লীগের পিরোজপুর জেলা আহবায়ক হুমায়রা আক্তারসহ প্রমুখ।

বক্তারা বলেন, খালেদা জিয়া গার্মেন্স শ্রমিকের মুজুরী ১৬শ ৮০ টাকা করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বর্তমানে সর্বনিম্ন মুজুরী করেছে ৮ হাজার টাকা। তাই এই দেশের মেহনতি মানুষ সব সময় শেখ হাসিনার পাশে আছে। এদেশের অর্ধেকেরও বেশি নারী ভোটার আগামীতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765