শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে বেইজিং কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পর্যালোচনা, চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে নাগরিক সমাজের সম্পৃক্ততা বিষয়ে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট জেলা শাখা।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পারভীন খানম। এসময় উপস্থিত ছিলেন- জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সিতা রাণী দেবনাথ, বাগেরহাট সদর উপজেলা ভাইসচেয়ারম্যান রিজীয়া পারভীন, জেলা লিগ্যাল এইডের সম্পাদক জাহানারা খানম, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক হেনা চৌধরী, নারী নেত্রী ঝিমি মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক জোৎস্না দেবনাথ, অর্থ সম্পাদক তহমিনা বেগম, মিনু, প্রচার সম্পাদক নাদিরা আকরাম, প্রশিক্ষন সম্পাদক লুৎফুন নাহার লুৎফা, সমাজকল্যান সম্পাদক তাজমীন নাহার তাজু প্রমুখ। জাতিসংঘের নারীর মর্যাদা বিষয়ক কমিশনের বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত হবে ২০২০ সালে। সেই সময় চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ২৫ বছর পূর্তি পালন করা হবে। নারী সম্মেলনে বাংলাদেশে বেইজিং কর্মপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে পর্যালোচনা, চ্যালেঞ্জ ও অগ্রগতি নিয়ে নাগরিক সমাজের সম্পৃক্ততা বিষয়ক সংলাপ বৈঠকের জন্য এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765