শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মশালা অনুষ্ঠিত

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

বাগেরহাটে মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক বিশ্বজিৎ ব্যানার্জীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, হিন্দু কল্যান ট্রাস্টের ট্রস্টি এ্যাড. নিমাই চন্দ্র রায়, বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, জেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায়, জেলা হিন্দু বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শীব প্রসাদ ঘোষ প্রমুখ।

জেলার ৯টি উপজেলা থেকে প্রকল্পের শিক্ষকমন্ডলী, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিকসহ দেড়শ জন দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় অসাম্প্রদায়িক চেতনা ও মানবতা জাগ্রতকরণে গীতা শিক্ষার ভূমিকা, নৈতিকতা সম্পন্ন জাতি ও বাংলাদেশ গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা, পাঠদান কৌশল আকর্ষণীয়করণে শিক্ষক, মন্দির কমিটি, হিন্দু নেতৃবৃন্দ ও অভিভাবকদের ভূমিকাসহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পর সার্বিক কার্যক্রম উন্নয়নে সুপারিশমালা প্রণয়ন করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765