শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবসে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি (ভিডিও)

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২০

বাগেরহাটে ‘প্রকৃতিকে বাঁচানোর এখনই সময়’ এই শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের সহযোগীতায় বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার পাশে ১ হাজার বনজ, ফলদ এবং ঔষধি গাছের চারা লাগানো হয়। শুক্রবার বিকেলে বাগেরহাট শহর রক্ষা বাঁধে এই বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারন সম্পাদক সরদার নাহিয়ান সুলতান আল ওশান।

এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজিত হালদার, অনিক সাহা, দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন সাহা, অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাসবির বাসার, নকিব বায়জিদ, যুগ্ম-সাধারণ সস্পাদক রিসাতুল ইসলাস, ধর্ম বিষয়ক সম্পাদক তাপস রায়, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল সাহা, সাধারন সম্পাদক রানা সরদার, সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম পিয়াসসহ জেলা, সদর উপজেলা, কচুয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

 

জেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসে বলেন, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের আর্থিক সহযোগীতা ও নির্দেশে বাগেরহাট জেলা ছাত্রলীগের আয়োজনে বিভিন্ন এলাকার রাস্তার পাশে ১ হাজার বনজ, ফলদ এবং ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। এই কর্মসূচী অব্যহত থাকবে বলে তিনি জানান।

ভিডিও রিপোর্ট দেখুন –

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765