শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে বিএনপি নেতা ড. ফরিদুলের উদ্যোগে আড়াই হাজার কর্মহীনদের বাড়িতে পৌছে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার আড়াই হাজার মানুষের বাড়িতে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. ফরিদুল ইসলামের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে রামপাল উপজেলার ফয়লাহাট এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী, আলতাফ হোসেন বাবু, দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শেখ ফিরোজ কবির, কামরুজ্জামান মঞ্জু, মিলন আকুঞ্জী, মোফাজ্জেল হোসেন বাদল, আলমগীর কবির বাচ্চু, কাজী অজিয়ার রহমান, তরিকুল সোভন, কামাল, আব্বাস আলী প্রমুখ। এর আগে রামপাল ও মোংলার সকল ইউনিয়নের ২ হাজার ৫শ অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।

ড. ফরিদুল ইসলাম বলেন, ‘ আমাদের প্রিয়নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের সমন্বয়ে তালিকা করে কর্মহীন ব্যাক্তিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। রামপাল ও মোংলা উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫৩ টি ওয়ার্ডের ২ হাজার ৫‘শ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দেশের এই দূর্দিনে আমরা সবাই যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষের দায়িত্ব নেই তাহলে এই দূর্যোগ মোকাবেলা করা অনেক সহায় হবে। খাদ্য সামগ্রী বিতরণের ধারা অব্যহত থাকবে বলে জানান এই নেতা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765