শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বাগেরহাটে বিএনপি চেয়ারপার্সনের মুক্তির দাবিতে সভা

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

বাগেরহাটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশ্বর্ত মুক্তির দাবিতে জেলা বিএনপির সভা করেছে। জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে শনিবার দুপুরে শহরের বিএমএ ভবনে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. শেখ ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হোসেন, শেখ শমসের আলী মোহন, অধ্যাপক আলী রেজা বাবু, মঞ্জুর মোরশেদ স্বপন, এ্যাড. শেখ আসাদু জ্জামান, ডা. আব্দুর রহমান, মো. মনিরুল হক ফরাজী, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শেখ শাহেদ আলী রবি, সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, জুলফিকার আলী, শেখ আব্দুল হালিম খোকন, এ্যাড. মিজানুর রহমান,এ্যাড. ফারহানা জাহান নিপা, হাজরা আসাদুল ইসলাম পান্না, শেখ হাফিজুর রহমান, মমিনুল হক টুলু বিশ্বাস, মো. শহিদুল হক, মো. ইসাক আলী মোল্লা, হাফিজুর রহমান তুহিন, মৃধা নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি আন্দোলন সফল করতে নেতাকর্মীদের আরো তৎপর হবার আহবান জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765