রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বাগেরহাটে বাসের ধাক্কায় মেয়ে নিহত, বাবা-মা আহত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় মারিয়া আক্তার (৮) নামের এক কন্যা শিশু নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের তৃপ্তি ফিলিং স্টেশনের সামনে বাগেরহাটগামী একটি ভ্যানকে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এসময় ভ্যান চালক করিম শেখ (৪০) তার স্ত্রী আয়শা বেগম (৩৫) এবং শিশু কন্যা নিহত মারিয়া আক্তার (৮) গুরুতর আহত হয়। হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পথে মারিয়া আক্তার মারা যায়। করিম শেখ উপজেলার জারিয়া মাইট কুমরা গ্রামের বাসিন্দা।

কাটাখালি হাইওয়ে থানার এএসআই আরিফ হোসেন বলেন, স্ত্রী-সন্তান নিয়ে ভ্যান চালক করিম শেখ বাগেরহাটের দিকে যাচ্ছিল। তৃপ্তি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বাহী বাস ধাক্কা দিলে শিশু মারিয়া ছিটকে বাসের নিচে চলে যায়। এসময় তার বাবা-মা গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে হতাহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খুলনা নেওয়ার পথে মারিয়া আক্তার মারা যায়। তাদের ভ্যানে মিষ্টি ছিল। ধারণা করা হচ্ছে, তারা কোনো আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765