বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




বাগেরহাটে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের

বাগেরহাট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকতারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ও যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সরদার ফখরুল ইসলাম সাহেব, মনোয়ার হোসেন টগর, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ভাইচ চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, বাগেরহাট জেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসেম শিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা পরিষদের সদস্য মোল্লা ইব্রাহিম হোসেন, অঞ্জলী বিশ^াস, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু শামিম আছনু, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দীন, বারুই পাড়া ইউপি চেয়ারম্যান মোড়ল সরোয়ার হোসেন, জেলা যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড লুনা সিদ্দিকি, যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ ইমদাদুল হক বাচ্চু প্রমুখ।
দিবসটি উপলক্ষে এদিন সকালে শিশু কিশোরদের অংশগ্রহনে চিএাঅংকন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে ১৫ই আগষ্ট স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও তাবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর দেশ গঠনে ভুমিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765