বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




বাগেরহাটে ফলদ বৃক্ষমেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: মোজাম্মেল হোসেন

“পরিকল্পিত ফলচাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬আগস্ট) সকালে বাগেরহাট কৃষি সম্প্রসারন অভিদপ্তরের আয়োজনে শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: মোজাম্মেল হোসেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারন অভিদপ্তরের উপপরিচালক মোঃ আফতাব উদ্দিন।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা দীপক কুমার রায়ের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃব্য দেন, বাগেরহাট সরকারী পিসি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহ আলম ফরাজী, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ইয়ামিন কবির, শিক্ষাবীদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, দশানী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডাঃ কমলেশ চন্দ্র পাল প্রমুখ।

বক্তারা, বিষযুক্ত বিদেশী ফলের উপর নির্ভর না করে বিষমুক্ত দেশী ফল খাওয়া এবং চাষ করার উপর বিশেষ আলোচনা করেন। তাছাড়া দেশীয় ফলের পুস্টিগুন, রোগীদের দেশী ফল সরবরাহ এবং শরির সুস্থ্য রাখতে দেশী ফল খাওয়ার উপর গুরুত্তারোপ করেন।
সেমিনারে বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে কৃষি কর্মকর্তা, কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বাগেরহাট কৃষি সম্প্রসারন অভিদপ্তরের উদ্যোগে ১৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সাত শতাধিক ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765