বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে প্রধানমন্ত্রীর চাচী রাজিয়া নাসেরের ২য় মৃত্যুবার্ষিকী পালন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

বাগেরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী , বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা ও বাগেরহাট-২ আসনের সংসদ শেখ তন্ময়ের দাদী শেখ রাজিয়া নাসেরের ২য় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার ( ১৬ নভেম্বর ) সকালে বাগেরহাট রেলরোডস্থ দলীয় কার্যালয় চত্তরে শেখ রাজিয়া নাসেরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতাকর্মীরা।

 

দুপুরে দুপুরে বাগেরহাট জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে রাজিয়া নাসের সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুঁঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফারুক তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

অপরদিকে এদিন বিকালে শহরের জেলা তাঁতীলীগ কার্যালয়ে শেখ রাজিয়া নাসেরের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, সাধারন সম্পাদক অ্যাড. ইফতেখারুল ইসলাম রানা, সদর উপজেলা সভাপতি জাহিদুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতা-র্কীরা অংশ নেন।

এছাড়া বাগেরহাট ২৫০ সয্যা হাসপাতাল, বাস মালিক সমিতিসহ জেলার বিভিন্ন স্থানে শেখ রাজিয়া নাসেরের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765