শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাটে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি :
  • প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০১৯
ধর্ষনের অভিযোগে আটক সুমন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সুমন চন্দ্র শীল (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের অভিযোগ এনে ধর্ষিতার চাচা শুক্রবার (১৪ জুন) দুপুরে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করলে এদিন বিকালে পুলিশ ধর্ষক সুমন চন্দ্র শীলকে গ্রেফতার করে। সুমন চন্দ্র শীল নিশানবাড়িয়া গ্রামের অতুল চন্দ্র শীলের ছেলে।
অভিযোগে জানাগেছে, নিশানবাড়িয়া গ্রামের জনৈক মৃত. ব্যাক্তির বাক প্রতিবন্ধী মেয়েকে (২৮) বৃহস্পতিবার বিকেলে সন্ন্যাসী এলাকার বাড়ি থেকে ফুসলিয়ে সুমন চন্দ্র শীল সন্ন্যাসী বাজারের একটি চায়ের দোকানের পিছনে নিয়ে নিয়ে ধর্ষণ করে।
এদিকে ঘটনার পর মামলার বাদি ধর্ষিতার চাচাকে খাউলিয়া ইউনিয়নের প্রভাবশালি কবির হোসেন নামের জনৈক ব্যাক্তি মামলা না করার জন্য থানার ভিতরেই জীবন নাশের হুমকী দিয়েছে বলে বাদি অভিযোগ করেন।
মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, ধর্ষক সুমন শীলকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিকাকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765