রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাটে পৌরসভায় একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে ৩ কাউন্সিলর

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

বাগেরহাট পৌরসভা নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে রয়েছেন ৩ কাউন্সিলর প্রার্থী। মঙ্গলবার বিকালে পৌরসভা নির্বাচনের রিটাংনিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ কাউন্সিলর পদে ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে একক প্রার্থীর মনোনয়ন পত্র বাছাই শেষে তাদের প্রার্থীতা বৈধ ঘোষনা করেন। তারা হলেন, ৫ নম্বার ওয়ার্ডে জেলা কৃষকলীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন, ৬ নম্বার ওয়ার্ডে কাউন্সিলর পদে জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক তালুকদার আব্দুল বাকী ও ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ মোল্লা দোলন। এই ৩টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে একক প্রার্থী থাকায় আগামী আগামী ২৬ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের সময় পার হওয়ার পর তাদের কাউন্সিলর হিসেবে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করা হবে।

বাগেরহাট পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র বাছাই শেষে মেয়র আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র খান হাবিবুর রহমান ও বিএনপি’র প্রার্থী মো. সাইদ নিয়াজ হোসেন, ৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ২৮ জন কাউন্সিলরের সবার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছে রিটাংনিং অফিসার।
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রæয়ারী বাগেরহাট পৌরসভার ইভিএম পদ্বতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় ৩৮ হাজার ২০০ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৮ হ্জার ৪২১ জন ও মহিলা ভোটার রয়েছে ১৯ হাজার ৭৭৯ জন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765