রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির স্মারকলিপি প্রদান

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৮ আগস্ট, ২০২১

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে করোনা দুর্যোগকালে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষনা ও অনুদান বরাদ্দের দাবিতে সংগঠনের পক্ষ থেকে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি মো: আবু জাফর মোল্লা (বিপু) সাধারণ সম্পাদক মো: ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ শরীফ মাসুদুল করিম, পলাশ দাস, ফরহাদ হোসেন, মাসুদুর রহমান প্রমুখ।


সংগঠনের নেতারা বলেন, করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে পুস্তক বিক্রেতারা। তারা পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। অনেকেই ঋণের বোঝা বাড়তে থাকায় দু:চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তাই এই সংকটময় মুহুর্তে সরকারের উচিৎ পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের পাশে দাড়ানো। ক্ষতিগ্রস্থ পুস্তক ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষনা দাবী জানান তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765