শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

বাগেরহাটে পুষ্টি বিষয়ক জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে পুষ্টি সচেতনতা ও সহায়তা সেবা (এনএএসএস) নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে সীমান্তিকের সহযোগীতায় অনুষ্ঠিত পুষ্টি বিষয়ক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচলাক দেব প্রসাদ পাল।

বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ পুলক দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গুরু প্রসাদ ঘোষ, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার বকসী, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান, এসডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো: মোখলেছার রহমান, এএমডি টীম লিডার সালেহা খাতুন, জেলা ব্যবস্থাপক রকিব উদ্দীন আহম্মেদ, জেলা কর্মকর্তা মিজান বিন ওয়ালী, শাহ মো: শাহাদৎ হোসেন, সীমান্তিকের বরিশাল অঞ্চলের টীম লিডার মোঃ মামুন অর রশীর, পুষ্টি সচেতনতা ও সহায়তা সেবা প্রকল্পের মহিদুল ইসলাম মিলন, বাগেরহাট জেলা পুষ্টি সুপারভাইজার সানজিনা আহম্মেদ প্রমুখ।

সেমিনারে সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর অর্থায়নে সীমান্তিক পুষ্টি প্রকল্পের বাগেরহাট জেলার চিতলমারী ও মোল্লাহাট উপজেলার বিভিন্ন কার্যক্রম বিষয়ে অবহিত করা হয়।
সেমিনারে জেলা পর্যায়ের সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765