বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




বাগেরহাটে পুলিশের সহযোগীতায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন সাংবাদিক

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

বাগেরহাট জেলা পুলিশের সহযোগীয় অবশেষে দুই মাস পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন ফোনটির প্রকৃত মালিক।
উদ্ধারের পর বুধবার (২২ জানুয়ারী) বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল হারিয়ে যাওয়া মোবাইলটি আরটিভি, বাংলাট্রিবিউ ও বাংলাদেশের খবরের বাগেরহাট প্রতিনিধি এস এম সামছুর রহমানের কাছে হস্তান্তর করেন।

সাংবাদিক এস এম সামছুর রহমান জানান, গত বছরের ২২ নভেম্বর দুপুরে রামপাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সংবাদ সংগ্রহকালে তার ব্যবহৃত আসুস জেনফোন স্মার্ট ফোনটি হারিয়ে যায়। এঘটনার পর তিনি রামপাল থানায় একটি সাধারন ডায়েরী করে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজালকে জানান। পুলিশ প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনটি উদ্ধার করে।

বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল বাকি তালুকদার সাংবাদিকের মোবাইল ফোনটি উদ্ধার করে ফেরত দেয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে সাধারন মানুষের কল্যানের বাগেরহাট জেলা পুলিশকে এমন ভূমিকা অব্যহত রাখার আহবান জানান।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, পুলিশ সব সময় জনগনের জান-মাল রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকে। হারিয়ে যাওয়া মোবাইলটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ, মোবাইল ফোনটি উদ্ধার করতে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের ল্যাব বিভাগে দায়িত্বরত মনিরুজ্জামান বিশেষ ভুমিকা পালন করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765