বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




বাগেরহাটে পাঁচ ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

বাগেরহাটে পাঁচ ডেঙ্গু আক্রান্ত রোগীকে সনাক্ত করা হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত পাঁচ রোগীর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল করেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্য দুইজন চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছেন।

ডেঙ্গু আক্রন্তরা হলেন বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার নরুজ্জামানের ছেলে শিপন (২৪), দেপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আর ইমরান (২২), বাদোখালি এলাকার আবু বকরের ছেলে কায়কোবাদ (২৫), সায়ড়া এলাকার শেখ মোস্তাফার ছেলে ইব্রাহিম শেখ (২২) ও কচুয়া সদরের সিরাজ সরদারের ছেলে শহিদ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. পুলক দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত বাগেরহাট সদর হাসপাতালে এ পর্যন্ত পাঁচজন রোগী ভর্তি হয়েছিল। এদের মধ্যে দু’জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। শহিদ নামের এক রোগী পুরুষ ওয়ার্ডে ভর্তি রয়েছে তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তার অবস্থাও স্বাভাবিক হয়ে আসছে। দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়েছে। ডেঙ্গু বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে বলেও তিনি জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765