রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময়




বাগেরহাটে নৌকা প্রতীকের পক্ষে কেন্দ্রীয় যুবলীগের গনসংযোগ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খান হাবিবুর রহমানের পক্ষে গনসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে গনসংযোগ শেষে রাহাতের মোড়ে এসে পথসভায় মিলিত হন। পথসভায় বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ রফিকুল ইসলাম।

বাগেরহাট জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফারুক তালুকদার, শাহ নেওয়াজ মোল্লা দোলন ও মীর জায়েসী আশরাফি জেমসের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নবীরুজ্জামান বাবু, সহ-সম্পাদক বাবলুর রহমান বাবুল, সদস্য অ্যাড. কাজী বশির আহম্মেদ, রাজু আহম্মেদ ভিপি মিরান, বাগেরহাট পৌর যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির পলি, সদর উপজেলা যুবলীগের আহবায়ক লিটন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, যুবলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। যত সময় ভোট গণনা শেষ না হয় তত সময় যুবলীগের নেতাকর্মীদের কেন্দ্র পাহারা দেয়ার নির্দেশ দেন নেতৃবৃন্দ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765