বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




বাগেরহাটে নিরাপদ সব্জি ও ফল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

বাগেরহাটে নিরাপদ সব্জি ও ফল বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ফকিরহাট উপজেলার হোচলা এলাকায় এই কেন্দ্রের উদ্বোধন করেন, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ( পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) মো: নূরুল হক।

পরে নিরাপদ সব্জি ও ফল বিক্রয় কেন্দ্রের সামনে বাগেরহাট জেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ করের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর উপ-পরিচালক মো: মতিউর রহমান, বাগেরহাট জেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা দীপক কুমার রায়, নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (ওএফএসএসআই) প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মো: সাহিনুল ইসলাম, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাসরুল মিল্লাত, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান আলী মন্ডল, বিপুল কুমার পাল, বিপ্লব দাশ, নীল রতন রায়, তানিয়া রহমান, কুষক নাসির শেখ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার নিরাপদ বিষমুক্ত সব্জি উৎপাদনে নানামূখী পদক্ষেপ গ্রহন করেছে। সব্জি ক্ষেতে অবাধে বিষ প্রয়োগ না করে, জৈব বালাই নাশক ব্যবহারের জন্য কৃষকদেন অনুরোধ জানান।

নিরাপদ উদ্যানতাত্তি¡ক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (ওএফএসএসআই) অধিনে ১২ লক্ষাধিক টাকা ব্যয়ে এই কেন্দ্রটি নির্মান করা হয়। পরে অতিথিবৃন্দ স্থানীয় কৃষক-কৃষানীদের মাঝে জৈব বালাইনাশক সামগ্রী বিতরণ করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765