শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




বাগেরহাটে নিখোঁজের দু’দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

বাগেরহাটে নিখোঁজের দু’দিন পর কল্যান পাল (১১) নামে ৪র্থ শ্রেনীর এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে
সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের একটি ডোবা থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে কল্যান পালকে গলা টিপে হত্যা করা হতে পারে। নিহত স্কুল ছাত্র কল্যান পাল সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের কৃষ্ণপদ পালের ছেলে এবং মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন পরিবারের বরাত দিয়ে জানান, স্কুল ছাত্র কল্যান পাল গত ২৩ আগষ্ট জন্মাষ্টমীর দিন সকালে কার্তিকদিয়া গ্রামের নিজ বাড়ীতে বের হবার পর নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে সদর মডেল থানার থানায় নিঁখোজের সাধারণ ডাইরী (জিডি) করেন। রবিবার বিকালে কার্তিকদিয়া গ্রামের ডোবায় একটি লাশ ভাসতে দেখে গ্রামের স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর দেখা যায় লাশটি নিখোঁজ স্কুল ছাত্র কল্যানের। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765