শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

“আসুন বায়ুদূষণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ^ পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।
র‌্যালী শেষে বেলুন উড়য়ে দিবসটির উদ্বোধন করেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কামরুল ইসলাম। পরে স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভায় বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাফুজ আফজাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার বকসী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, শিক্ষাবিদ মুখার্জী রবিন্দ্র নাথ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, খুলনা বিশ^ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক এসএম রুবাইত আব্দুল্লাহ।

বক্তারা বলেন, আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য বিশুদ্ধ বাতাস একান্ত অপরিহার্য। উন্নয়নশীল বিশ্বের পরিবেশ দূষনগত সমস্যার মধ্যে বায়ুদূষন অন্যতম। বিশ্বের অধিকাংশ মানুষ শ্বাস গ্রহণের জন্য বিশুদ্ধ বাতাস থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মেও জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার লক্ষে সাম্প্রতিক সময়ে বিশ্ব জুড়ে বায়ুদূষণের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে উঠেছে।

নতুন বার্তা ২৪/ এমইউ

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765