শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহরের আমলাপাড়া জেলা সমবায় কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসটির উদ্বোধন করেন, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: মোজাম্মেল হোসেন।

পরে সমবায় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা সমবায় কর্মকর্তা শেখ ফজলুল করিম, উপ-সহকারী নিবন্ধক মোঃ আমানুল্লাহ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা দেবব্রত মিত্র, পরিদর্শক মোঃ আসাদুজ্জামান, সামছুন্নাহার, সঞ্জয় কুমার ঘোষ, সমবায়ী এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, মানিক দাস প্রমুখ।

বক্তারা বলেন, সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি। সমবায়ের মাধ্যমে এদেশের মানুষ স্বাবলম্বী হয়েছে। সমবায় ভিত্তিক সমাজ গড়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে সমবায়ের আওতায় আসার আহবান জানান বক্তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765