বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




বাগেরহাটে দেশী জাতের পাট উৎপাদন বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

বাগেরহাটের ফকিরহাটে দেশী জাতের চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৈলতলী এলাকায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জিকেবিএসপি) প্রকল্পের আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জিকেবিএসপি কৃষি উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ তৌহিদ ভূইয়া।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান আলী মন্ডল, বিপুল কুমার পাল, বিপ্লব দাশ, নীল রতন রায়, তানিয়া রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার চাষিদের পাশে থেকে এর উন্নয়ন এবং বিকাশে সব রকম চেষ্টা করছে। পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করে জনগণকে পাট জাতীয় পণ্য ব্যবহারে বেশী করে উৎসাহিত করতে হবে। পলিথিন ব্যবহারে পরিবেশের পাশাপাশি মাটির যে ক্ষয়ক্ষতি হয় সে ধারণা জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে।

তারা আরো বলেন, ফকিরহাট উপজেলার যেসব জমি পতিত পড়ে থাকত সেই সব জমিতে এখন প্রচুর পরিমানে পাট উৎপাদন হচ্ছে। এই উপজেলায় পাটের উৎপাদন ক্রমেই বৃদ্ধি পাবে বলে তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যাক কৃষক কৃষানী ও স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765