রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাটে দুই ঘণ্টার ব্যবধানে ভাই–বোনের মৃত্যু, এলাকায় শোকের মাতম

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে আপন ভাই ও বোনের মৃত্যুর খবরে  দুই পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকায় শোক ও সহমর্মিতার আবহ বিরাজ করছে।

 

মৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের বাসিন্দা আ: জলিল শেখ (৬৮) এবং তার বড় বোন ফকিরহাট উপজেলার ঝুটোতলা গ্রামের রুবিনা বেগম (৭২)। তারা বারুইপাড়া গ্রামের মরহুম আবুল হাসেম শেখের সন্তান। নিহদের পরিবারিক সুত্রে জানা গেছে, আ: জলিল শেখ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাকে ফকিরহাটের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার (২০ জানুয়ারী) রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ভাইয়ের মৃত্যুর খবর বোনের স্বজনদের মোবাইলে জানালে সেখান থেকে জানানো হয় বোন রুবিনা বেগমও গুরুতরও অসুস্থ্য। একই দিন ভোররাত আনুমানিক ৪টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দুই ঘণ্টার ব্যবধানে ভাই ও বোনের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশী ও আত্মীয়স্বজনরা একে একে ছুটে আসেন শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে। মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765