বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে দশ দফা দাবীতে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের স্মারকলিপি

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০১৯

বাগেরহাটে পঞ্চাশ ভাগ বেসরকারী চাকুরীকাল গনণা করে পদোন্নতি তালিকা তৈরি, প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেলের ভিত্তিতে উন্নীত স্কেল বাস্তবায়ন করা, জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের ব্যবস্থা করাসহ দশ দফা দাবীতে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট স্মারকলিপি প্রদান করেছে। বুধবার দুপুরে বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের বাগেরহাট জেলা কমিটির আহবায়ক বিকাশ চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক মোঃ হারুন অর রশিদ, শিক্ষক নেতা ওমর ফারক তালুকদার, চিত্তরঞ্জন সাহা, মোঃ শাহীনুর কবির, মোঃ জাকির হোসেন প্রমুখ।


এরআগে তারা জেলা প্রশাসকের কার্যলায়ের সামনে তারা একটি বিক্ষোভ মিছিল বের। মিছিলটি কালেক্টরেট ভবন প্রদক্ষিন করে।
এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনায় এসব প্রথমিক বিদ্যালয়গুলো জাতীয় করণকরা হলেও এর সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তারা জাতীয়করণকৃত প্রথমিক বিদ্যালয়ের কোড ৯৯ থেকে পরিবর্তন করে ০১ এ নিয়ে আসাসহ রেজিষ্টার শব্দটি বাদ দেয়া, পিআরএল যাওয়া জাতীয়করণকৃত শিক্ষকের আর্থিক সমস্যা সমাধান, এসব বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষকের পদ সৃষ্টি, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও মহাপরিচালক পর্যন্ত শতভাগ পদোন্নতির দাবী জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765